চুয়াডাঙ্গা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস

Padma Sangbad
১৬১

বৃহস্পতিবার থেকে ফের চালু হয়েছে ‘বেনাপোল এক্সপ্রেস’। বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর একটায় যশোরের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস। এরপর রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ফের বেনাপোলের উদ্দেশে যাত্রা করে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সুফী নুর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় আগের নিয়মে চলাচল করবে। বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা এবং ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত এটি চলাচল করবে। তবে,নিরাপত্তাজনিত কারণে ঢালারচর এক্সপ্রেস ট্রেন পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে। পাবনা থেকে ঢালারচর পর্যন্ত রেলপথে এখনো নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট : ০১:২২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪