চুয়াডাঙ্গা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বারোবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা

Padma Sangbad
৪৮

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ওই হাসপাতালটি সিলগালা এবং এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। অভিযোগ রয়েছে, ভুল চিকিৎসার কারণে অপারেশন থিয়েটারেই প্রসূতির মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতকটি।

ঘটনাটি জানাজানি হলে সোমবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির দেখভালের জন্য নগদ ১০ হাজার টাকা, শিশুর খাবার দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

আপডেট : ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬