চুয়াডাঙ্গা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Padma Sangbad
৬৭

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়।

এর আগে গতাল বুধবার গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্রঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, ‘ছাত্রঅধিকার পরিষদের জন্ম না হলে ২৪ এর গণঅভ্যুত্থান হতো না।’ ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘গলাচিপা-বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না ফেলে রেখেছে। যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।’

নুরের এ বক্তব্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম মৃধা বলেন, ‘উল্লেখিত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার কাজটি করেনি। বরং কাজটি পতিত স্বৈরশাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে। এ দায়ভার বিএনপি নেবে না।’

তিনি বলেন, ‘গণঅধিকারের প্রধান নুরুল হক নুর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বিএনপির সাধারণ নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। ’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদস্যসচিব ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল, সদস্যসচিব সাব্বির আহম্মেদ প্রিতম প্রমুখ।

আপডেট : ০৯:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫