চুয়াডাঙ্গা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

Padma Sangbad
৭০

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন আওয়াল হোসেনের স্ত্রী সেতু খাতুন (৩৫) ও মেয়ে সাত মাসের শিশু কন্যা আনিসা।
স্বজনরা জানান, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মা-মেয়ে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। মৃতদের শরীরের বিভিন্ন অংশে পুড়া চিহ্ন রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের কারা হয়েছে। সুরোতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০১:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫