মুজিবনগরে শিশু অধিকার বিষয়ক প্রচার অভিযান

মুজিবনগর প্রতিনিধি।।
শিশু অধিকার জানি, অন্যকে জানাই- এই প্রতিপাদ্যে মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ, মেহেরপুর সিডিপি এর শিশু অধিকার বিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গুডনেইবার্স বাংলাদেশ, মেহেরপুর সিডিপি এর আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবার্সের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর আনন্দ কুমার দাস, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান, বিওয়াইএফসি ম্যানেজার জন অমৃত মণ্ডল, সিডিসি সভাপতি জহিরুল ইসলাম এবং গুডনেইবার্স বাংলাদেশ, মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট ম্যানেজার বিপুল রেমা।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ এবং ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করতে আইনি ও নীতিগত সংস্কার প্রয়োজন। শিশুদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং তাদের জীবনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্তে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে।
এছাড়া, শিশুদের মতামত প্রকাশে অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কার্যকর সম্পৃক্ততার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু মাইয়াজের পরিবারের চিকিৎসার জন্য গুডনেইবার্সের উদ্যোগে অনলাইন ক্যাম্পেইন ও নিজস্ব ফান্ড থেকে সংগৃহীত মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিডিপি কর্মী, সিডিসি চেয়ারপারসন, সিএমসি, স্কুলশিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিএইচও টিম, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, পরিচালক-পিআইডি, গুডনেইবার্স বাংলাদেশের কান্ট্রি হেড, ইউএনও এবং এডিসি (রাজস্ব) অংশগ্রহণ করেন।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নাচ, গান, পালাগানসহ শিশুদের একক ও দলীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়।
প্রচারঅভিযানমুজিবনগরশিশুঅধিকার
Share
Tweet
Share
Pin
Share
0Shares
মেহেরপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিনিধি 68 ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:৩৪ image_print
মেহেরপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মেহেরপুরে জীবিকায়নের লক্ষ্যে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার খাদিজা আক্তার, উপ-পরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: নাসিমা খাতুন, নাজমা, মীর দানিয়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের দারিদ্র্য ঘোচাতে এবং স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা এই সেলাই মেশিনকে কাজে লাগিয়ে একজন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই প্রত্যাশা আমাদের। মেশিনগুলো ব্যবহার ও সংরক্ষণে সচেতন থেকে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসুন। তাহলেই এ প্রকল্পের সফলতা নিশ্চিত হবে।




















