চুয়াডাঙ্গা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব সড়ক মসজিদ মহল্লার শতাধিক পরিবার পানিবন্দি

Padma Sangbad
১৪৯

যশোর পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের মুজিব সড়ক সংলগ্ন মসজিদ মহল্লার শতাধিক পরিবার এখন পানিবন্দি। অকেজো ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার কারণে একটু বৃষ্টি হলেই দূর্ভোগ নেমে আসছে এ এলাকার বাসিন্দাদের মধ্যে। কারো উঠানে কারো ঘরে হাটু পানি। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পৌরসভাকে অবহিত করা হলেও কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছে না। যে কারণে ১ জুলাই ওই এলাকার ক্ষুব্ধ মানুষ একাট্টা হয়ে পৌর প্রশাসকের কাছে স্মারলিপি দিয়েছেন। প্রশাসকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ওই স্মারকলিপি গ্রহন করেছেন এবং ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন।
স্মারকলিপি থেকে তথ্য মিলেছে, শহরের মুজিব সড়ক সংলগ্ন পঙ্গু হাসপাতালের উত্তর পাশের পশ্চিমমুখি ৮ ফুটের বাইলেন রাস্তা। এই বাইলেন টি মূল সড়ক থেকে অনেক নিচু হওয়ায় বর্ষার পানি দিনের পর দিন আটকে থাকে। ফলে নোংরা পানির দূর্গন্ধে জনদুর্ভোগ চরমে ওঠে। হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়। এ অবস্থা প্রায় দেড় যুগ ধরে চলছে।
সম্প্রতি দুদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে ভয়াবহ অবস্থায় সময় কাটাচ্ছেন শতাধিক পরিবারের সহস্রাধিক সদস্য। এ অবস্থা থেকে পরিত্রাণে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যশোর পৌরসভাকে অনেকবার লিখিত অভিযোগ দেযয়া হয়। কিন্তু পৌরসভা থেকে বারবার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে সমস্যাটির সমাধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সমস্যাটি এখন এতটাই গুরুতর যে এখানে কোনো ভাড়াটিয়া আসতে বা থাকতে চাচ্ছেনা। বাচ্চাদের স্কুল যাতায়াতে বিঘ্ন ঘটছে। মুরুব্বীদের মসজিদ যাতায়াতেও চরম বিঘ্ন ঘটছে। অপরদিকে এ জলাবদ্ধতায় এলাকাবাসী বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
এ অবস্থায় দ্রুত রাস্তাটি উঁচু করে এবং ড্রেনেজ ব্যবস্থার সমাধান করে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্ত করতে জোরালো দাবি জানানো হয়েছে।
১ জুলাই যশোর পৌরসভায় জোরালো দাবি নিয়ে মুজিব সড়ক সংলগ্ন মসজিদ মহল্লাবাসীর পক্ষে পৌরসভায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সবেক আহবায়ক নাছিমা মালেক নিরু, সাইফুল্লাহ, ওয়াহিদা ফেরদৌস, হাবিববা সুলতানা, লুৎফর রহমান, ওমর আলী, আব্বাস আলী, মীর শওকত আলী, এসএম খুর্শিদ আনোয়ার, কাওসার আলী, ইসমত আরা, ঝুমুর প্রমূখ।
ওই এলাকার বাসিন্দা নাসিমা মালেক নিরু জানিয়েছেন, এর আগেও এলাকাবাসীর পক্ষে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন রাস্তা সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেছিণেন পৌর প্রশাসকের কাছে। কিন্তু কোনো কাজ হয়নি। গুরুত্ব দেয়া হচেছনা অজ্ঞাত কারণে। এলাকার কয়েকটি রাস্তা হয়ে গেলেও সবচেয়ে নিচু রাস্তাটির কাজ হাতেই নিচ্ছেনা পৌরসভা। ওই মহল্লার মানুষগুলো সত্যি বড় কষ্টে আছেন। এর প্রতিকার দ্রুত করার দাবি তাঁর।

আপডেট : ১২:৪১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫