চুয়াডাঙ্গা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপির ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Padma Sangbad
৬৫

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে বিএনপির ৩১ দফা দাবি জনগণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় তিনি বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর, ইছাখালী এবং ঝাঁঝা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “নির্বাচন নিয়ে এনসিপির নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। বর্তমান সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের তালবাহানা করতে পারে। তাই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনহারুল হক, হাফিজুর রহমান হাফী, মীর ফারুক, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সদর থানা যুবদল সভাপতি হাসিবুজ্জামান স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিএনপি নেতারা জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চলে এভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে জনগণকে তাদের ৩১ দফা দাবির বিষয়ে জানানো হবে।

আপডেট : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫