চুয়াডাঙ্গা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

Padma Sangbad

মেহেরপুর প্রতিনিধি।।
অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার গাংনী উপজেলা মিলনায়তনে ‘সেলাই মেশিন বিতরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত উপকারভোগীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন।

অনুষ্ঠানে ৬০ জন অসহায় ও হতদরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পারিবারিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপডেট : ০১:৪৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬