চুয়াডাঙ্গা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Padma Sangbad
১৪৭

যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল কুদ্দুস (৩৮)। তিনি ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নয়ন বাবু জানান, বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) বিপরীত লেনে চলে গিয়ে যশোরগামী পিকআপের (যশোর-ন ১১-০৩৯৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেল্পার বাসটি ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপডেট : ১১:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫