চুয়াডাঙ্গা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-মাগুরা মহাসড়কের পাশে গড়ে উঠছে অবৈধ স্থাপনা,প্রশাসন নিরব

Padma Sangbad
৬৯

মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সিমাখালি বাজারে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে যশোর – মাগুরা মহাসড়কের পাশে সড়কের সরকারি সম্পত্তি দখল করে প্রতিনিয়ত গড়ে উঠছে অবৈধ স্থাপনা। স্থানীয় প্রভাবশালীরা একের পর এক স্থাপনাগুলো নির্মাণ করলেও দেখার যেন কেউ নেই।বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু সে আইন যে সব ক্ষেত্রে মানা হচ্ছে না, তা বোঝা যায় যশোর – মাগুরা মহাসড়কের সিমাখালি বাজার এলাকার সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলার ঘটনায়।

মাগুরা শালিখায় যশোর- মাগুরা মহাসড়কের সিমাখালি বাজারনএলাকা সড়কের পশ্চিম পাশে ঘুরে দেখা গেছে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণের চিত্র। সরেজমিনে দেখা গেছে, সিমাখালি বাজারের মহাসড়কের এর পশ্চিম পাশে যশোর – মাগুরা মহাসড়ক ঘেঁষে সরকারি সম্পত্তি দখল করো দীর্ঘদিন ফাকা জায়গা পড়ে থাকলেও বর্তমানে ১০-১২টি দোকান টিনের তৈরি অবৈধ স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন জৈনক রবিউল বিশ্বাস,নাসির,মহাসিন,হাফিজার,জাহাঙ্গীর,মিলন মন্ডল নামে ব্যাক্তিরা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কেউ এগিয়ে আসেননি। পাশাপাশি সম্প্রতি মহাসড়কে বিভিন্ন ধরণের দুর্ঘটনা কারণ হিসেবেও তারা এইসব অবৈধ স্থাপনা নির্মাণকে দায়ী করছেন।

এ বিষয়ে স্থাপনা নির্মানকারী রবিউল বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন,এ জায়গার আমি মাগুরা জেলা পরিষদ থেকে ডিসিআর নিয়ে এসে কাজ করতেছি। তিনি আরো বলেন, শতখালি গ্রামের করিম মোল্লা তার মাধ্যমেই বিভিন্ন লোকে মাগুরা জেলা পরিষদ থেকে এ জমির ডিসিআর নিয়ে আসছে।

নামপ্রকাশে অনিচ্ছুক সিমাখালী বাজারের একজন ব্যবসায়ী জানান,৫ আগস্ট ২০২৪ এর পর সিমাখালি বাজারের একটা প্রভাবশালী মহল ও মাগুরা জেলা পরিষদের কোন এক অফিসারের সাথে আঁতাত করে প্লট বরাদ্দ দেওয়ার নাম করে মোটা অংকের বাণিজ্য চলতেছে। যশোর মাগুরা মহাসড়কের পূর্ব পাশে জেলা পরিষদের একটি ডাক বাংলো ঘর ছিল যা কিছুদিন আগে ভেঙ্গে ফেলা হয়।

মাগুরা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমার যে ক্ষমতা আছে তা আমি প্রয়োগ করবো। কিন্তু পরে তিনি আবার বলেন,আপনি একটি অভিযোগ দেন আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা পরিষদের প্রশাসক হাসিনা মমতাজ জানান, বিষয়টা আমি জানছি সার্ভেয়ারকে পাঠিয়ে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আপডেট : ১২:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫