চুয়াডাঙ্গা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে শতাধিক কোরবানির পশুর চামড়া ফেলা হলো নদীতে

Padma Sangbad
৬৯

রাজশাহীর পবা উপজেলার বায়া-নওহাটা সড়কের পাশে বারনই নদীতে ফেলে দেওয়া হয়েছে কোরবানির পশুর শতাধিক চামড়া। রোববার রাতে অজ্ঞাত কেউ বা কারা রাতের আঁধারে নদীর পানিতে ফেলে দেয় এসব চামড়া।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার সকালে নদীর পানিতে প্রায় ১২০ থেকে ১৩০টি ছাগল ও ভেড়ার চামড়া ভেসে থাকতে দেখা যায়। এসব চামড়া জলাবদ্ধ পানিতে আটকে পচতে শুরু করেছে এবং আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা শিহাব আলী জানান, “সকালে নদীতে চামড়া ভেসে থাকতে দেখি। কে বা কারা ফেলেছে জানি না, তবে দুর্গন্ধে এলাকাবাসীর ভোগান্তি শুরু হয়েছে।”

তিনি আরও জানান, “চামড়াগুলো মূলত ছাগল ও ভেড়ার। এবার এসব চামড়ার দাম খুব কম হওয়ায় অনেকেই চামড়া বিক্রি না করে হয়তো নদীতে ফেলে দিয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে পবা উপজেলার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, “বারনই নদীতে চামড়া ফেলার বিষয়টি আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

চামড়ার মূল্যহীনতা ও ব্যবস্থাপনার অভাবের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

আপডেট : ১২:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫