চুয়াডাঙ্গা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোবট উদ্ভাবনে স্বর্ণপদক অর্জন করায় দর্শনার কৃতী সন্তান জাহিদ জিহাদকে পৌর বিএনপির সংবর্ধনা

Padma Sangbad
৮২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) প্রতিযোগিতায় রোবট উদ্ভাবনে স্বর্ণপদক অর্জন করায় দর্শনা পৌরসভার কৃতী সন্তান জাহিদ হাসান জিহাদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দর্শনা পৌর বিএনপি। শনিবার দুপুরে ঢাকা থেকে দর্শনায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাহিদ হাসান জিহাদ ঢাকা থেকে দর্শনায় নামলে বিএনপি নেতাকর্মীরা তাকে রিসিভ করেন। পরে দর্শনা রেল বাজারের মুক্ত মঞ্চের সামনে তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, “জিহাদ শুধু দর্শনার গর্ব নয়, সে এখন পুরো বাংলাদেশের গর্বের কারণ। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-তে স্বর্ণপদক অর্জন করায় আমরা সকলেই আনন্দিত। আমরা প্রত্যাশা করি, জিহাদ ভবিষ্যতে আরও বড় স্থানে পৌঁছে দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা বিএনপির পক্ষ থেকে তার জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

জাহিদ হাসান জিহাদ দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগম দম্পতির সন্তান। তিনি বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা কৃষকদলের সদস্য হাতেম আলী, জেলা যুবদলের সদস্য মিতুল মিয়া, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিংকু আহম্মেদ, সজীব আহম্মেদ, দর্শনা পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন,দর্শনা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, সাফায়েত জামান পাপ্পু, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য ফারুক আহম্মেদ সহ অনেকে।

আপডেট : ১২:২০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫