চুয়াডাঙ্গা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী পালন

Padma Sangbad
১৫২

যশোর প্রতিনিধি ।।

যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, বিজিবি’র গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুষ্পস্তবক শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বড় মেয়ে হাসিনা বেগম , রোকেয়া বেগম, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার প্রদীপ কুমার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেন, মাওলানা হাসানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

১৯৭১ সালের এ দিনে যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মূখ যুদ্ধে শাহাদাতবরণ করেন তিনি। এদিন পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। ৭ জন বীরশ্রেষ্ঠের অন্যতম যোদ্ধা ছিলেন শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

আপডেট : ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫