চুয়াডাঙ্গা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় মৃত্যুফাঁদ : শিক্ষিকার পর শিক্ষকের প্রাণ কেড়ে নিল বেহাল সড়ক

Padma Sangbad
৮১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের মহাসড়কটি যেন এখন সাক্ষাৎ মৃত্যুফাঁদ! স্কুলশিক্ষিকা নাসরিনের রক্ত শুকানোর আগেই ফের একই সড়কের বলি হলেন আরেক শিক্ষক। ঝিনাইদহ শহরের পবহাটি প্রী ক্যাডেট স্কুলের পরিচালক অপূর্ব কর্মকার (পিতা: অরবিন্দু কর্মকার) গতকাল রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে গত ১০ বছরে শুধু ভাটই বাজার এলাকাতেই ৩৫টি প্রাণ ঝরেছে। তবুও টনক নড়ছে না সড়ক ও জনপদ বিভাগের।

গতকাল রাত ৯টার দিকে অপূর্ব কর্মকার তাঁর শ্বশুরবাড়ি উপজেলার গাড়াগঞ্জ থেকে ঝিনাইদহ নিজ বাসায় ফিরছিলেন। ভাটই এলাকার আহসাননগরে সড়কের এক বিশাল গর্তে পড়ে যায় তাঁর মোটরসাইকেল। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা আবারও প্রমাণ করলো, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকার সড়কটি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে।

এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে। তাদের অভিযোগ স্পষ্ট: সড়ক ও জনপদ বিভাগের চরম উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতাই এই লাগামহীন মৃত্যুর মিছিলের মূল কারণ। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরে যায় রাস্তা, আর সংস্কারের অভাবে সেগুলো পরিণত হয় মরণফাঁদে। কবে থামবে এই অকালমৃত্যু? আর কত প্রাণ ঝরলে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? এই সড়কে চলাচলকারী জনসাধারণের এখন একটাই প্রশ্ন: এই মৃত্যুফাঁদ থেকে মুক্তি মিলবে কবে।।

আপডেট : ০৮:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫