চুয়াডাঙ্গা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Padma Sangbad
১০১

অনলাইন ডেস্ক।।
মাছ শিকার করে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া থেকে ১২ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

আজ ‎শনিবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাক বিআরএম-৩ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ(৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। তারা শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা। অপরজন বালুকখালী এলাকার বলে জানা গেছে।

‎শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোটে করে এসে একটি মাছ ধরার ট্রলার ১২ মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ‘১২ জেলেকে ধরে নেওয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। জেলেদেরকে বারবার বলা হচ্ছে যাতে মিয়ানমারের সীমান্তে গিয়ে মাছ না ধরার। কিন্তু তারা কোনো কথাই মানছে না। গত কয়েক দিন আগে জেলেদেরকে নিয়ে একটি সচেতনামূলক সভাও করা হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘ধরে নিয়ে যাওয়ার জেলেদের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

‎এদিকে, ৫ আগস্ট নাফ নদের নাজির পাড়া অংশ থেকে দুই জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট ৫ জেলেকে ধরে নিয়ে যায়। গত ১২ দিন গেলেও তাদের ফেরত দেওয়া হয়নি।।

আপডেট : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫