চুয়াডাঙ্গা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাস কারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

Padma Sangbad
৫৪

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক ৬ মাসের বিনাশ্রম কারাবাস শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রত্যাবাসন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিপ্রাপ্ত ভারতীয় নাগরিককে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় নাগরিককে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে। এর আগে গতকাল বুধবার লালমনিরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

পুশব্যাক হওয়া শফিউদ্দিন মিয়া (৫২) ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের জহর উদ্দিনের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক শফিউদ্দিন মিয়া প্রায় দেড় বছর আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেল হাজতে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর দিয়ে লালমনিরহাট কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় এক নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে পুশব্যাক করা হয়েছে।’

আপডেট : ০২:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫