চুয়াডাঙ্গা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন উজ্জলপুর এলাকা হতে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন নাটিমা ইউনিয়নে উজ্জলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২১ ইং তারিখ ১৭:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন নাটিমা ইউনিয়নের উজ্জলপুর সাকিনস্থ আসামীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ০১ জন নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাফেজা খাতুন (২০)স্বামী – মোঃ ইমরান, সাং-উজ্জলপুর (০২ নং ওয়ার্ড), থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২৫ বোতল ফেন্সিডিল, উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেষপুর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারার মামলা করা হয়।

আপডেট : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১