চুয়াডাঙ্গা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ র‌্যাবের অভিযানে ১ কেজি গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক ।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ১৬:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ ১৭:২০ ঘটিকায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কোটচাঁদপুর বাজারস্থ কালিগঞ্জ টু জীবননগর মহাসড়কের দক্ষিন পাশে সনি আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৫), পিতা-মোঃ মোঙ্গল মন্ডল, সাং-নওদাগা (মেঠে পাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১