চুয়াডাঙ্গা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদাহ এলাকা হতে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৫ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০১:৫০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ, হাটখোলা বাজার সাকিনস্থ জনৈক বকুল মোল্লা এর রাইচমিল এর সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আজিবর রহমান (৪৫), পিতা-মৃত- আকবর মন্ডল, সাং-মানিকডিহি, ডিঙ্গেদহ, থানা-ও জেলা- চুয়াডাঙ্গা গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০২ কেজি গাঁজা, ০১টি মোবাইল ও ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০