চুয়াডাঙ্গা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহর শৈলকুপা শেখপাড়া হতে ১৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৪ অক্টোবর ২০২০ ইং তারিখ ০১:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক শেখপাড়া বাজারের এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী ১। সোহেল আহম্মেদ (২৩), পিতা মোঃ আওলাদ হোসেন, সাং-মোহননগর (পশ্চিম পাড়া), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০