চুয়াডাঙ্গা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে অভিনন্দন জানালেন কাবার ইমাম

Padma Sangbad
২১২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের খবরে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাবেক এই বিশ্বকাপজয়ী ফুটবলারের একটি ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান কাবার এই প্রখ্যাত ইমাম।

নিজের পোস্টে শায়খ ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

কার্লোসের জন্য দোয়া করে তিনি আরও যোগ করেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি মঙ্গলবার প্রথম প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। সম্প্রতি ব্রাজিল সফরকালে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বরাত দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেন।

আলি শাহিন জানান, ব্রাজিলের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
শাহিন আরও জানান, শায়খ জিহাদ হাম্মাদের সঙ্গে কার্লোসের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের এক বৈঠক চলাকালে রবার্তো কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে সেখানে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে বা তার কোনো আনুষ্ঠানিক মাধ্যমে ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।

আপডেট : ০১:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬