চুয়াডাঙ্গা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় বাঁশের আঘাতে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় নিহত

Padma Sangbad
৩২

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বাঁশের আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফরিদুল ইসলাম উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়িতে কাপড়ের নেকড়া (ছেঁড়া কাপড়) ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করেন।

আঘাতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাঁকে রাজশাহীতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।” ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপডেট : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬