চুয়াডাঙ্গা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

Padma Sangbad
৩৬

বেনাপোল প্রতিনিধি।।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান এবং যশোর জেলা পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে উপস্থিত হন।

পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, যাত্রীসেবার মান বৃদ্ধি, নিরাপত্তা জোরদার, যাতায়াত ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ রুহুল আমিনসহ কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন চেকপোস্ট এবং বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।

আপডেট : ১০:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬