চুয়াডাঙ্গা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে গেলেন এনসিপি নেতা

Padma Sangbad
২০

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি বর্তমান ৬নং ফলসী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিশকাত হুসাইন বাপ্পি বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তার শারীরিক খোজ খবর নিতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেতা-কর্মীসহ উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) ও এনসিপির হরিণাকুণ্ডু উপজেলা সমন্বয়ক ও ১১দলীয় জোটের অন্যতম নেতা মোঃ হামিদ পারভেজ মিয়া।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হরিণাকুণ্ডু উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাঈদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গত ২৮ সেপ্টেম্বর সকালে অফিসে আসার পথে একদল সন্ত্রাসী বলরামপুর মাদ্রাসার নিকটে পৌছালে তার গাড়ির গতি রোধকরে এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালায়।

প্রথমে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লিক্্ের পরে তাকে ঝিন াইদহ সদর হাসপাতালে ভর্তিকরা হয়। হাসপাতালে অবস্থানকালে এনসিপি নেতা মোঃ হামিদ পারভেজ মিয়া আহত মিশকাত হুসাইন বাপ্পির চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার ওপরে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং একই সাথে তিনি বাপ্পির পরিবারের উপস্থিত সদস্যদের খোজ খবর নেন। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে”।

তিনি আরও বলেন শান্ত ঝিনাইদহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করা হবে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

আপডেট : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬