দর্শনায় রাতভোর পুলিশের ঝটিকা অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৯
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ।
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীসহ নারী-পুরুষ মিলিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দর্শনা থানা পুলিশের একাধিক টিম রাতভর অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন নেতাকর্মীসহ নারী ও পুরুষ মিলিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তাও যাচাই করছে পুলিশ।
দর্শনা থানার পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।












