চুয়াডাঙ্গা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত আহত ১

Padma Sangbad
৩৩

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৭) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু দর্শনা থানাধীন পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হোসেনের ছেলে। আহত আলামিন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে মিঠু ও আলামিন একটি মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে পরানপুরের দিকে যাচ্ছিলেন। পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দামুড়হুদা মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে মিঠুর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১০:০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬