চুয়াডাঙ্গা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে : অর্থমন্ত্রী

Padma Sangbad
১৪

অর্থনীতি ডেস্ক।।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা পেতে হলে সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন ঋণ কর্মসূচির শর্ত ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ পেতে হলে কিছু শর্ত থাকবে এবং সেগুলো পূরণ করতে হবে। তবে নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে।

বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি রয়েছে। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের কোনো প্রশ্ন রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশেরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত এবং ইতোমধ্যে এসব বিষয়ে অনেক শর্ত পূরণ করা হয়েছে। বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এসব সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।

আপডেট : ১২:০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬