চুয়াডাঙ্গা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালন আখড়ায় সিন্দুক খুলে মিলল সাড়ে ৬ লাখ টাকা

Padma Sangbad
২১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন শাহের ছেঁউড়িয়াস্থ আখড়াবাড়ির দানবাক্স থেকে নগদ ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার পর মাজারের ভেতরের অংশ ও বারান্দায় অবস্থিত সিন্দুক দুটি খোলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, নিয়ম অনুযায়ী বছরে দুবার এই দানবাক্সগুলো উন্মুক্ত করা হয় একবার অক্টোবর মাসে, অন্যবার লালনের তিরোধান দিবসের আয়োজনের পর। স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে সাংবাদিকদের সামনেই সিন্দুক খোলার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, গণনার পর টাকাগুলো প্রশাসনিক জিম্মায় নেওয়া হয়েছে এবং রোববার তা লালন একাডেমির অফিশিয়াল অ্যাকাউন্টে জমা করা হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, পূর্ববর্তী বছরের তুলনায় এবার দানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবরে সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা এবং লালন স্মরণোৎসবের পর মিলেছিল ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

টাকা গণনাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ লালন একাডেমির সদস্য ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬