চুয়াডাঙ্গা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

Padma Sangbad
১৬

রাজনীতি ডেস্ক।।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আইজিপির বিরুদ্ধে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর মুগদায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

হাসনাত আব্দেুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব আবারও ক্রসফায়ার, গুম ও খুনের দিকে হাঁটছে সরকার।’

আইজিপির মন্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, ‘পুলিশের কাপড় জনগণের টাকায় কেনা। আপনারা বিএনপির পুলিশ না, সালাহউদ্দিনের পুলিশ না। তাই আগামী নির্বাচনে তাদের হয়ে কাজ করার দরকার নেই, জনগণের হয়ে কাজ করুন।’

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেশে কর্মসংস্থান নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে বর্তমান বিএনপি সরকার। যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতাপেটা করছে।

এনসিপি নেতা বলেন, জনগণ বিএনপিকে ভোট দেওয়ায় অনুতপ্ত এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে এই ভুলের সংশোধন করতে হবে। মোড়ে মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে এসব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে ফেলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না করে ২০০৭ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন সালাহউদ্দিন। এ ছাড়া সিন্ডিকেটের কারণে গ্যাসের দাম কমছে না।

আপডেট : ০২:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬