চুয়াডাঙ্গা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন

Padma Sangbad
১০

অনলাইন ডেস্ক।।

১৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন ও ১৭ নভেম্বরকে জাতীয় দিবস হিসাবে ঘোষনা করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়ে ভাসানী জনশক্তি পার্টি ২দিনের কর্মসূচী গ্রহন করেছে।

কর্মসূচীগুলো হলো : ১৬ নভেম্বর সোমবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এমপি, গণফোরাম নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোযাজ্জেম হোসেন আলাল। ১৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টায় ঢাকা থেকে ভাসানী জণমক্তি পার্টির নেতা কর্মীরা টাঙ্গালের সন্তোষে গিয়ে মজলুম জননেতার মাজারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করবেন।

আপডেট : ০২:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬