চুয়াডাঙ্গা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ

Padma Sangbad
২৭

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ কওে দেন। ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসার পর অভিযুক্ত ব্যক্তি আবারও দাপটের সঙ্গে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোটদাপ এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ তাছাফুর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। উপজেলার বর্ষালুপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র মোঃ হেমাইল উদ্দীন (৫০) ওই জমির চতুরপাশে বাউন্ডারী ওয়াল নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ভাড়াটিয়া লোকজন নিয়ে বিরোধপূর্ণ নালিশী জমির চারপাশে বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য মাটি খনন শুরু করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গে থাকা লোকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী তাছাফুর রহমান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর অভিযুক্ত ব্যক্তি আবারও বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে তাছাফুর রহমান গং পঞ্চগড়ের বিজ্ঞ আটোয়ারী সিভিল জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছেন। মোকদ্দমা নং-৬৮/২০২৬, তারিখ- ১১/১১/২০২৬। তিনি বলেন, হেমাইল উদ্দীন প্রভাব খাটিয়ে আইনকে তোয়াক্কা না করে জোর পূর্বক আমার পৈত্রিক ভোগ দখলীয় জমি দখল করছে। অপরদিকে হেমাইল উদ্দীন জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে বিগত আওয়ামী সরকারের আমলে একাধিকবার বৈঠক করা হয়েছে, কিন্তু কোন সমাধান হয়নি। আটোয়ারী থানার অফিসার ইনচ্র্জ মোঃ মতিয়ার রহমান জানান, নালিশি জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের জন্য গর্ত খনন করার সময় ৯৯৯ নম্বরে ফোন এসেছিল। ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে ওই সময় কাজ বন্ধ করে দেওয়া হয় এবং জমির বিরোধ নিস্পত্তি ব্যাপারে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় ।
অভিযোগ পত্রে জমির বিবরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, মৌজা-ছোটদাপ, জেএল নম্বর-৩৩, এসএ খতিয়ান নম্বর-২৪৯, এসএ দাগ নম্বর-২৩৪৫ ,ষোল আনায় ৪০ শতকের মধ্যে পশ্চিম উত্তর কোণে ০৭ শতক নালিশি। বিআরএস দাগ -১১৩০, জমির পরিমাণ ৭ শতক উল্লেখ করা হয়েছে।
ভুুক্তভোগীর দাবী, জমিটি তার দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি। বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে বাউন্ডারী ওয়াল নির্মাণ বন্ধ রাখা জরুরী। এ অবস্থায় জমিতে পুনরায় নির্মাণ কাজ শুরু হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের উর্ধ্বতন কতর্ৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জমির প্রকৃত মালিকানা ও দখল যাচাই করে বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

আপডেট : ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬