চুয়াডাঙ্গা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে খ্যাতি অর্জন করেছেন : সমাজকল্যাণ মন্ত্রী

Padma Sangbad
১১১

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ১৭ কোটি বাংলাদেশীকে সম্মানিত করেছেন।
তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদার অব হিউমিনিটি সমাজকল্যাণ পদক-২০২১’ প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ের বাছাই কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দীন প্রামাণিকসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার ঢেউ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচলিত হননি বরং তাদেরকে নিজের দেশে আশ্রয় দিয়ে তাদের ভরণপোষণসহ জীবনধারনের সকল সুবিধা নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান আহমেদ দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সর্বক্ষেত্রে সফলতার দীপশিখা উন্মোচন করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।।

আপডেট : ১০:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১