শিমলা রোকনপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মিলনের ৫০০ শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেলে শোভাযাত্রা

শাহ আলম( কালীগঞ্জ)ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ০৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আকিমুল ইসলাম মিলন
বুধবার বিকেলে ২০০ শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের সড়কে শোভাযাত্রা করেছেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
শোভাযাত্রায় মিলনের সমর্থক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আকিমুল ইসলাম মিলন বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানকে গুরুত্ব দিতে চান। জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে শিমলা রোকনপুর ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব এলাকায় পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি
শোভাযাত্রাকে ঘিরে মিলনের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ সময় উপস্থিত ছিলেন।
শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়া এবং ভোটারদের সমর্থন অর্জনের বিষয়টি নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর।শোভাযাত্রা শেষে কালীগঞ্জ উপজেলা বি এনপির প্রয়াত নেতাদের স্বরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

















