দর্শনায় তুলা চাষ সম্প্রসারণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফরহাদ হোসেন।। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের আয়োজনে দর্শনা ইউনিটে উৎপাদন বৃদ্ধি ও তুলাচাষ সম্প্রসারণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷
আজ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় দর্শনা ইউনিটের তুলা চাষীদের সাথে নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । এ সময় তুলা চাষীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । চাষিরা বলেন তুলার দাম বৃদ্ধি করতে হবে। কারণ অন্যান্য ফসল যেমন প্রত্যেক বছরে দাম বৃদ্ধি পায় ঠিক তেমনই তুলার দাম বৃদ্ধি করা প্রয়োজন। এতে করে আমরা যারা তুলা চাষী আছি আমাদের তুলা চাষে আগ্রহ বাড়বে।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজাদ্দীদ আল শামীম বলেন তুলা চাষকে এগিয়ে নিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি । মাঠ পর্যায়ে ইউনিট অফিসারদের মাধ্যমে তুলা চাষীদের সকল সেবা ও পরামর্শ নিশ্চিত করছি । তুলা চাষে আগ্রহ বাড়াতে সরকারি প্রণোদনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করছি । বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে অনেক পরিবর্তন এসেছে এরই ধারাবাহিকতায় আমরা তুলা চাষীদের বিভিন্ন আধুনিক মেশিনারিজ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা তুলা চাষী আছেন আপনারা বেশি বেশি তুলা চাষ করুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কৃষিবিদ ড. মোঃ তাসদিকুর রহমান সনেট, কীট পতঙ্গ বিশেষজ্ঞ তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চল, কৃষিবিদ এস এম ইজাজুল ইসলাম, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা চুয়াডাঙ্গা জোন, শয়েন চন্দ্র বর্মন, কটন ইউনিট অফিসার চুয়াডাঙ্গা সদর, দর্শনা ইউনিটের কটন ইউনিট অফিসার মোঃ মোক্তার হোসেন, শামসুজ্জোহা কটন কানেক্ট প্রতিনিধি।





















