চুয়াডাঙ্গা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী কর্তৃক নারীর ক্ষমতায়ন সারা বিশ্বে প্রশংসিত : মেয়র আতিক

Padma Sangbad
১০৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক নারীর ক্ষমতায়ন এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে মহান জাতীয় সংসদের সংসদীয় নেতা, উপনেতা, বিরোধী দলীয় নেতা এবং স্পীকার নারী। এছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ প্রায় সকল ক্ষেত্রেই নারীর সরব উপস্থিতি বিদ্যমান। শেখ হাসিনার সরকারই প্রথম সন্তানের পরিচয়ে বাবার নামের পাশাপাশি মায়ের নামের প্রচলন করছেন, নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করেছে।
আজ সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব” এর তৃতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, যতদিন বঙ্গবন্ধ ুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।
ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধ ুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণেই বহির্বিশ্বে বাংলাদেশ এক অপার বিস্ময়ের নাম।
আতিকুল ইসলাম বলেন, এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, এই দেশে নারীর ক্ষমতায়ন বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়েছিল। তিনিই সংবিধান প্রনয়ন কমিটিতে নারী সদস্যকে অন্তর্ভূক্ত এবং মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রচলন করেন।
মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নারী বান্ধব সিটি কর্পোরেশন, এখানে নারীদের প্রকৃত মূল্যায়ন করা হয়।
তিনি বলেন, সবার ঢাকা অ্যাপস ব্যবহার করে এখন যেকোন নাগরিক তার সমস্যা কিংবা মতামত খুব সহজেই উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পান। অর্ধশতাধিক নারীবান্ধব পাবলিক টয়লেট নির্মাণ করে সেগুলোকেও এই অ্যাপসে সংযুক্ত করা হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্যই সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লেগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ এমপি এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১