চুয়াডাঙ্গা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে ভর্তুকি বেড়ে দাঁড়াল প্রায় ৮৩ হাজার কোটি টাকা

Padma Sangbad
৯১

২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকারি ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে। প্রাথমিক প্রাক্কলনে এবারে এই খাতে ব্যয় ধরা হয়েছে ৮২ হাজার ৭৪৫ কোটি টাকা। সেই হিসাবে গত ২০২১–২২ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এবারের প্রাথমিক প্রাক্কলনে ভর্তুকি ব্যয় বাড়ছে ১৫ হাজার ৯২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতিতে সরকারের ভর্তুকি ব্যবস্থাপনার ওপরও চাপ সৃষ্টি হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রাথমিক প্রাক্কলনে ব্যয় এবার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৪৫ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৯০ শতাংশ।’

এই ব্যয় আরও বাড়তে পারে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারের মূল্যের সাম্প্রতিক যে গতিপ্রকৃতি তাতে ভর্তুকি ব্যয় আরও ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা আগামী অর্থবছরের বাজেট ব্যবস্থাপনায় একটি চ্যালেঞ্জ।

আপডেট : ০১:৩৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২