চুয়াডাঙ্গা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১২০

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার ( ১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় মাদক , জুয়া, চোরাচালান, চুরি, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন, ফকিরগঞ্জ বাজারের ড্রেনের ¯øাবের উপর দোকান বসিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি, উঠতি বয়সের কিশোর-কিশোরীদের প্রেম খেলা, তোড়িয়া ইউনিয়নের পশ্চিম দারখোর গ্রামের জিয়ার আলীর পুত্র মোঃ ফয়জুল হক(৪৫) কর্তৃক আল্লাহ, রাসুল(সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননা ও কুটুক্তিমুলক কথা বলা, আটোয়ারী হতে বোদা সড়কের কাজের স্থবিরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয় সমুহ কার্যকর করতে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম ,বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মাসুদ রানা, অধ্যক্ষ এম.এ মান্নান, উপাধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় মন্তব্য করা হয়। সভাপতি তার বক্তব্যে সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

আপডেট : ০৬:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২