চুয়াডাঙ্গা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টঙ্গী রেল প্রকল্পের টুঁটি চেপে ধরেছে ছয় বাধা

Padma Sangbad
৪

অনলাইন ডেস্ক।।
রেলওয়ের ট্রেন চলাচলে সক্ষমতার ঘাটতি রয়েছে। এর ফলে যাত্রাবিলম্ব ঘটছেই। এর সমাধানে ২০১২ সালে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-টঙ্গী অংশে চারটি এবং টঙ্গী-জয়দেবপুর অংশে দুটি লাইন চালু হবে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে বলে আশা করছে রেলওয়ে। তবে সুনির্দিষ্ট ছয়টি কারণে বছরের পর বছর ধরে শম্ভুকগতিতে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ। এর মধ্যে তিনটি কারণের জন্য দায়ী ভারতীয় এক্সিম ব্যাংক। প্রকল্পের ঋণদাতা প্রতিষ্ঠানটি অর্থ ছাড়, ব্যয় অনুমোদন ও পরামর্শক নিয়োগে মাত্রাতিরিক্ত বিলম্ব করছে। আর অভ্যন্তরীণ দিক থেকে দায়ী আরও তিন কারণ- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজগুলো ঢাকা-টঙ্গী রেললাইনকে চেপে ধরা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমি হস্তান্তরে গড়িমসি এবং দিনের বেলায় নির্মাণকাজে ব্যবহৃত ভারী যানবাহন চলাচলে পুলিশের বাধা।

প্রাপ্ত তথ্যমতে, ২০২৭ সালের জুনে প্রকল্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ করতে আরও ৩০ মাস সময় চায় বাংলাদেশ রেলওয়ে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটি শেষ করতে হবে ২০২৯ সালের ডিসেম্বরে। এর মধ্যে প্রকল্পের কাজ তদারকির জন্য নতুন করে পরামর্শক নিয়োগ না হওয়ায় কাজের ব্যবস্থাপনা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন আমাদের সময়কে বলেন, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ডাবল লাইন রয়েছে। তাই ঢাকা থেকে টঙ্গী হয়ে জয়দেবপুর পর্যন্ত অংশে অত্যন্ত জরুরি আরও দুটি লাইন বৃদ্ধি। মানে তৃতীয় ও ৪র্থ লাইন করা দরকার। এ জন্য নেওয়া প্রকল্পে অর্থছাড়, শর্তসহ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের।

রেলওয়ের প্রকল্পের হালনাগাদ তথ্য অনুযায়ী, ‘ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৪২ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৫২১ কোটি ৩৯ লাখ টাকা এবং ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) অর্থায়ন ২ হাজার ৮২১ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৪৩ দশমিক ৪৩ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৫৬ দশমিক ২০ শতাংশ।

প্রকল্পটির নির্মাণকাজে সবচেয়ে বড় প্যাকেজ পূর্ত নির্মাণ। এ প্যাকেজের আওতায় রেললাইন, সেতু ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এ প্যাকেজে ভৌত অগ্রগতি ৫০ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে সিগন্যালিং প্যাকেজের কাজের অগ্রগতি আরও কম, ৩৭ দশমিক ৯৬ শতাংশ।

এক্সিম ব্যাংকের অনুমোদনে বিলম্ব : প্রকল্পসংশ্লিষ্ট তথ্য বলছে, পূর্ত কাজে প্যাকেজের তৃতীয় ভেরিয়েশন বা চুক্তি সংশোধনের অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগেছে। ২০২৩ সালের ১ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২ হাজার ৮০ কোটি ২৬ লাখ টাকার তৃতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ অনুমোদন ভারতীয় এক্সিম ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে কার্যকর হওয়ার কথা ছিল।

এর আগে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর অতিরিক্ত ২১ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বরাদ্দের প্রস্তাব অনুমোদনের জন্য ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়। একই বছরের ২১ ডিসেম্বর তৃতীয় ভেরিয়েশনের খসড়া চুক্তিও ব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হয়। প্রায় দুই বছর পর ২০২৫ সালের ৮ জুলাই অতিরিক্ত ঋণ না দিয়ে বিদ্যমান ঋণ পুনর্বিন্যাসের মাধ্যমে ভেরিয়েশনটির অনাপত্তি দেয় ব্যাংক। এরপর ২৭ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ভেরিয়েশন চুক্তির অর্থায়ন এলওসিতে অন্তর্ভুক্তির অনুমোদন পাওয়া যায়। রেলওয়ের মূল্যায়ন ও এক্সিম ব্যাংকের এই দীর্ঘসূত্রতার কারণে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত দুই বছর সময় প্রয়োজন হচ্ছে।

বিল পরিশোধে বিলম্ব : শুধু চুক্তি সংশোধন নয়, ঠিকাদারের বিল পরিশোধের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রেও বিলম্ব হয়েছে। প্রকল্পের পূর্ত প্যাকেজের ঋণের অর্থ ছাড়ের শেষ সময় বা টার্মিনাল ডিসবার্সমেন্ট ডেট (টিডিডি) ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়। পাঁচ মাস পর গত ৩০ জুন ব্যাংকটি এ প্রস্তাব অনুমোদন করে। এই সময়ের মধ্যে ঠিকাদারের পাঁচটি বিলের অর্থ পরিশোধ করা যায়নি। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান তারল্যসংকটে পড়ে এবং মাঠপর্যায়ে কাজের গতি কমে যায় বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে। পরে ১ জুলাই বিলগুলোর অর্থ পরিশোধ করা হয়। বর্তমানে বিভিন্ন নির্মাণসামগ্রী সরবরাহ ও রেললাইন নির্মাণের কাজ চলছে।

পরামর্শক নিয়োগে জটিলতা : প্রকল্পের কাজ তদারকি, নির্মাণের মান যাচাই এবং ঠিকাদারের বিভিন্ন দাবি নিষ্পত্তির জন্য পরামর্শক নিয়োগ নিয়েও জটিলতা রয়েছে। প্রকল্পের বিস্তারিত নকশা, দরপত্র-সংক্রান্ত সেবা ও নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম পরামর্শক চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩১ আগস্ট। এরপর অবশিষ্ট কাজের জন্য একই প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ১৯ অক্টোবর ভারতীয় এক্সিম ব্যাংকের অনাপত্তিও পাওয়া যায়। কিন্তু দরপত্র মূল্যায়ন শেষে ৬০ কোটি ১৪ লাখ টাকার ক্রয় প্রস্তাব পাঠানোর পর যথাসময়ে ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় দরপত্র বাতিল করতে হয়।

পরে ২০২৫ সালের ৩০ জানুয়ারি পুনঃদরপত্র আহ্বান করা হয়। মূল্যায়ন শেষে ৫৯ কোটি ৬৯ লাখ টাকার ক্রয় প্রস্তাব ২০২৫ সালের ১৬ জুলাই রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের জন্য বিবেচিত হয়নি। বর্তমানে নতুন করে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের ৪ জুন খসড়া দরপত্র প্রস্তাব অনুমোদনের জন্য ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়েছে। তবে এখনও অনাপত্তি পাওয়া যায়নি। পরামর্শক নিয়োগে বিলম্ব হওয়ায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের কর্মকর্তারাই পরামর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে নিরীক্ষা আপত্তিও উঠেছে। দ্রুত অনুমোদন না মিললে প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুমোদন করে সরকারের নিজস্ব অর্থায়নে দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিকল্প চিন্তা রয়েছে।

অন্য প্রকল্পের কারণে রেললাইন নির্মাণে বাধা : ঢাকা ও আশপাশের এলাকায় একাধিক অবকাঠামো প্রকল্পের কাজের কারণেও এ প্রকল্পের নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। মালিবাগ-খিলগাঁও অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য রেললাইন-৪-এর প্রায় ৭৯০ মিটার খুলে দিয়ে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। ওই স্থানে পাইলক্যাপ নির্মাণ শেষ হলে রেললাইন পুনর্নির্মাণ অথবা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কর্তৃপক্ষকে অনুরোধ করেছে রেলওয়ে।

অন্যদিকে কসাইবাড়ী থেকে জয়নাল মার্কেট পর্যন্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজেও রেললাইনের ক্ষতি হয়েছে। এ অংশে রেললাইন-১-এর প্রাথমিক সংযোগ স্থাপনের পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইল ও পাইলক্যাপ নির্মাণের জন্য কাজ বন্ধ রাখা হয়। রেলওয়ের হিসাবে, এ কাজের কারণে প্রায় ২০০টি কংক্রিটের স্লিপার এবং প্রায় ৫০ শতাংশ ব্যালাস্ট ও সাব-ব্যালাস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত অংশের রেললাইন খুলে স্লিপার ও পাথর প্রতিস্থাপন করে আবার স্থাপন করতে হবে। এ ক্ষেত্রেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে পুনর্নির্মাণ অথবা ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানিয়েছে রেলওয়ে।

ঢাকা বিমানবন্দর এলাকায় সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণের কারণেও প্রকল্পের কাজ পিছিয়ে যাচ্ছে। ওই এলাকায় আগামী ২০২৭ সালের মে মাসের পর নির্মাণকাজের জন্য জায়গা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে দ্রুত নির্মাণকাজ শেষ করতে প্রয়োজনীয় জায়গা বুঝে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারী যন্ত্রপাতি আনা-নেওয়ায় বাধা : এ ছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত দিনের বেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভারী যন্ত্রপাতি ও যানবাহন চলাচলে ঢাকা মহানগর পুলিশ বাধা দেওয়ায় দিনের বেলায় কাজ করা যাচ্ছে না। এ কারণে ভারী যানবাহন চলাচলের অনুমতি চেয়েছে রেলওয়ে।

জমি হস্তান্তরে বিলম্ব : বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রেকর্ডভুক্ত ১২ দশমিক ১৬৫৭ একর জমি রেলওয়েকে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টিও এখনও নিষ্পত্তি হয়নি। এ জন্য দুই সংস্থার মধ্যে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর প্রয়োজন বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

কাজের অগ্রগতি যেখানে : প্রকল্পের আওতায় মোট ১৩৭ দশমিক ৯৪১ কিলোমিটার রেলপথ নির্মাণ বা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০৭ দশমিক ৯৪১ কিলোমিটার মূল লাইন এবং ৩০ কিলোমিটার লুপ ও সাইডিং। এ ছাড়া দুটি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও কালভার্ট, বিভিন্ন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, শেড এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা নির্মাণের কথা রয়েছে। এ পর্যন্ত ৫২ দশমিক ২০ কিলোমিটার এমব্যাংকমেন্ট বা রেলপথের বাঁধ নির্মাণ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৪৭ দশমিক ৪৫ শতাংশ। রেললাইন সংযোগ বা লিংকিং হয়েছে ৫১ দশমিক ২০ কিলোমিটার, যা লক্ষ্যমাত্রার ৩৭ দশমিক ১২ শতাংশ। দুটি বড় সেতু এবং ১৯টি ছোট সেতুর কাজ শেষ হয়েছে। স্টেশন ভবনের মধ্যে ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনের কাজ শতভাগ শেষ হয়েছে। বনানী স্টেশনের কাজ ৯০ শতাংশ এবং তেজগাঁও স্টেশনের কাজ ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আটটি স্টেশন ইয়ার্ডের পরিবর্তন ও আধুনিকায়নের কাজ চলছে। অন্যদিকে সিগন্যালিং প্যাকেজের আওতায় জয়দেবপুর ও কমলাপুরে সিগন্যালিং ভবন নির্মাণ শেষ হয়েছে। জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও ক্যান্টনমেন্ট স্টেশনে কেবল স্থাপনের কাজ চলছে। এ প্যাকেজের চুক্তিমূল্য ৩৮৪ কোটি ৪৯ লাখ টাকা।

আপডেট : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬