চুয়াডাঙ্গা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হোমিওপ্যাথিক কলেজের ছয় পরীক্ষার্থী বহিষ্কার

Padma Sangbad
৬৫

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডিএইচএমএস পরীক্ষায় নকলের ছাড়াছড়ি চলছে। ওই কলেজের চার শিক্ষকের স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় এমন সুযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে ছয়জনকে বহিষ্কার করেন। দু’টি নোটিশে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।

গত ১০ অক্টোবর থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ডিএইচএমএস পরীক্ষা শুরু হয়েছে। শুরুর দিন থেকেই যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কেন্দ্রে নকল চলছে বলে অভিযোগ আসতে থাকে। বিভিন্ন মিডিয়া ও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। অধ্যক্ষসহ কলেজের চার শিক্ষকের স্ত্রী পরীক্ষার্থী হওয়ার সুবাদে নকল চলছে অবাধে এমনকি কলেজ সংশ্লিষ্ট অনেকে সরাসরি নকল সরবরাহ করছে বলে অভিযোগ আসতে থাকে প্রশাসনের কাছে। এক পর্যায়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ ওই কেন্দ্রে পাঠান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানকে। তিনি গিয়ে নকলের প্রমাণ। কয়েকটি কক্ষে হাতেনাতে নকল পাওয়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হচ্ছেন, দ্বিতীয় বর্ষের মেট্রিয়া মেডিকা বিষয়ের শাহাজুর রহমান (রোল ৩৮২৮), রোকসানা খাতুন (রোল ৩৭৯৭) ও রেহেনা খাতুন (রোল ৩৭০২)। এছাড়া চতুর্থ বর্ষের ক্রনিক ডিজিজ বিষয়ের সন্ধ্যা রানী (রোল ৫১৪১), মেহেদী হাসান (রোল ৫২০০) ও রেশমা খাতুন (রোল ৫২৫৩)।

আপডেট : ১০:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২