চুয়াডাঙ্গা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি রেস্টুরেন্টে ওয়েটার ছিলেন ঋষি সুনাক! |

Padma Sangbad
১২৮

অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার আগে সাউদাম্পটনে অবস্থিত বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার ছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আনন্দের কাজ ছিলো না। ওই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে কাজটি পাওয়া আশ্চর্যজনক বিষয় ছিলো।

জানা গেছে, ঋষি সুনাক যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক বাংলাদেশি কুটি মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। যা এখন যুক্তরাজ্যে প্রসিদ্ধ।

ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন, সুনাক গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি।

সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী। মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন।

আপডেট : ১২:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২