চুয়াডাঙ্গা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ১১২পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

Padma Sangbad
২২৬

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলে ১১২ পিস স্বর্ণের বারসহ (১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের) দুই পাচারকারী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলে উত্তর থানার উত্তর ইসলামপুর গ্রামের বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে চেকপোস্টে কর্মরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যশোর হতে বেনাপোলগামী সন্দেহজনক একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন -১৯- ৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে চালক ও ২য় আসনধারী সহ পিকআপটি তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ তাদের আটক করে।

আটক স্বর্ণের বারের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৫ শত টাকা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আপডেট : ০৮:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২