চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ মা-ছেলে আটক

Padma Sangbad
৭৪

অনলাইন ডেস্ক।
নীলফামারী সদর উপজেলায় ১০০ বোতল ফেনসিডিলসহ মা এবং সৎ-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুরামারী এলাকার মনজুর আলম ওরফে খোকার স্ত্রী মমিনা খাতুন এবং তার সৎ ছেলে মো. আব্দুল খালেক ওরফে রনি।
আরও পড়ুন : চাকরিতে যোগ দিলেন সাকিব আল হাসান!
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, একটি অটোরিকশার পেছনের সিটে বসে আসছিলেন তারা। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা হাতিবান্ধা থেকে নীলফামারীতে আসছিলেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন। মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপডেট : ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩