“পদ্মা সেতু”

বাংলাদেশ করছে জল, পদ্মা নদীর সেতু, দেশের ভালো চাইনা যারা এদের চিন্তা অহেতু সাগর নদী বিল বাঁওড় খাল: পিপাসার পানি ভরা, পদ্মার জলে ভাসছে দেখো, নৌকা সেঁউলা কত মরা। আল্লাহ মেহেরবান করেছে দান। মানুষের বিবেক বুদ্ধি, মানুষের রক্তে মানুষ পয়দা হয়। সুনাম নামের মধ্যে সুনামের বদনামের উঠেছে জোয়ার, পদ্মা নদীর ঘাঁটে, ফর্সা কালো নর নারী সব মন আনন্দে সেতুর উপর হাঁটে। দোষের ভাগি নাই প্রধানমন্ত্রী: ষোল কোটি মানুষের কাছে, ভয়ে কিন্তু নাই মুজিবের কন্যা। বাবার স্বপ্ন পুরন করিয়াছে। সত্য অঙ্গীকার করছে পালন। সেতু তৈরি করে, ধার্মীক করেনা ধর্মের ক্ষতি: আন ভরা অন্তরে। সেতু দেখে বিবেক হীনদের গায়ে ফোসকা ওঠে ভেসে সৎ সম্বল থাকতো যদি, সমাধান করতো ওরা এসে।
স্বার্থের লোভে ছলনামায় বাক্য ফুটায় মুখে,
চোখের সামনে চাহিয়া দেখে; আদব বেয়াদব নেই সুখে।
হিংসার ঢেউ খেলছে যত: পদ্মা সেতুর নিচে,
বাংলার বাঙালী বুঝতো যদি দেশ বাসী পড়তোনা পিছে।
লেখক- মো: ইমান আলী এবং সাং- দক্ষিণ চাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা।।




















