চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি কমিশনার বলেন : টাকা নিয়ে অনুষ্ঠানে গান গাইতে যেতেন না নোবেল

Padma Sangbad
১৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।

রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২’ এ ৯৩৩ জন পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।।

আপডেট : ১১:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩