চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লুঙ্গিতে প্যাঁচানো ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Padma Sangbad
১৪৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী পাতিলা গ্রাম থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।

আটক সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফর আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানায় মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাতিলা গ্রামের ঈদগা এলাকায় অবস্থান নেয় ৫৮ বিজিবির একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোটরসাইকেলের পেছনে বসা সেলিম হোসেন পড়ে গেলে তাকে আটক করা হয়। অপর পাচারকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটককৃতের দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গিতে মাজায় প্যাঁচানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এ বিষয়ে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১১:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩