চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে ৩০০ ভরি স্বর্ণের বারসহ আটক এক

Padma Sangbad
৭৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক দুটি স্থানে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩০০ ভরি ওজনের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টার দিকে বিজিবি উপজেলার পাথিলা গ্রাম থেকে এবং জীবননগর থানা পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাসপাতালপাড়া রোড থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে। এ ঘটনায় বিজিবি সদস্যরা একজনকে আটক করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে বিজিবির (মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পারভেজ হাসানের নেতৃত্বে জীবননগর-দত্তনগর সড়কে অবস্থান নেয় সৈনিকরা। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে পাথিলা ঈদগাহ সংলগ্ন স্থানে এলে বিজিবি তাদের গতিরোধ করে। এ সময় একজন মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পালিয়ে গেলেও সেলিম হোসেনকে আটক করতে সক্ষম হন। এ সময় বিজিবি সদস্যরা ১৫৯ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করে। সেলিম ঝিনাইদহ জেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীরে ছেলে। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শহরের হাসপাতালপাড়া এলাকা থেকে ১৩৬ ভরি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় উক্ত স্বর্ণের বার বহনকারী মোটরসাইকেল আরোহী দুজন পালিয়ে যায়।।

আপডেট : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩