চুয়াডাঙ্গা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থনা!

Padma Sangbad
১৭০

✍️নূরুল আলম বাকু।

হে প্রভু,
শানিত করো আমার
বিবেকের ভোঁতা তলোয়ার
আকাশের মত প্রশস্ত করো
আমার মনের বিস্তার।
মজবুত করো তোমার প্রতি
আমার মনের বিশ্বাস
বুক ভরে যেন নিতে পারি
আমি বিজয়ের শ্বাস।

হে প্রভু,
আমার মনকে প্রশস্ত করো
করো আকাশের মত উদার
রহিত করো মারণব্যধি
মহামারি রোগের বিস্তার।
দুর করো চিরতরে নাস্তিক
নিরেটের মনের ভুল
উৎপাটন করো বিশ্বব্যাপী
দুর্নীতির শক্ত মূল।

হে প্রভু,
পৃথিবী ব্যাপিয়া খুলে দাও
তোমার করুণার ভান্ডার
দুঃখ বেদনা দুর হোক সব
হোক পুড়ে ছারখার।
সাগরের মত প্রশস্ত করো
মম গভীর করো জ্ঞানে
স্বস্তি দাও জীবনে আমার
শান্তি দাও মম প্রাণে।

আপডেট : ১১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

প্রার্থনা!

আপডেট : ১১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
১৭০

✍️নূরুল আলম বাকু।

হে প্রভু,
শানিত করো আমার
বিবেকের ভোঁতা তলোয়ার
আকাশের মত প্রশস্ত করো
আমার মনের বিস্তার।
মজবুত করো তোমার প্রতি
আমার মনের বিশ্বাস
বুক ভরে যেন নিতে পারি
আমি বিজয়ের শ্বাস।

হে প্রভু,
আমার মনকে প্রশস্ত করো
করো আকাশের মত উদার
রহিত করো মারণব্যধি
মহামারি রোগের বিস্তার।
দুর করো চিরতরে নাস্তিক
নিরেটের মনের ভুল
উৎপাটন করো বিশ্বব্যাপী
দুর্নীতির শক্ত মূল।

হে প্রভু,
পৃথিবী ব্যাপিয়া খুলে দাও
তোমার করুণার ভান্ডার
দুঃখ বেদনা দুর হোক সব
হোক পুড়ে ছারখার।
সাগরের মত প্রশস্ত করো
মম গভীর করো জ্ঞানে
স্বস্তি দাও জীবনে আমার
শান্তি দাও মম প্রাণে।