চুয়াডাঙ্গা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওপার বাংলা থেকে এপারে ছড়াচ্ছে ডেঙ্গু: বললেন মমতা, নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ

Padma Sangbad
১২০

অনলাইন ডেস্ক।

ওপার বাংলায় ডেঙ্গু পরিস্থিতি লাগাম ছাড়িয়েছে। মশাবাহিত এই রোগ কপালে চিন্তার ভাঁজ ফেলছে এপার বাংলাতেও। আর এরই মাঝে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সঙ্গে মমতার ‘অসহায়’ প্রশ্ন, ‘এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়?’

গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপার বাংলায় ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে এলে সীমান্তেই ডেঙ্গু পরীক্ষা করানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।’ (PTI)

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতা পুরসভা আবেদন জানিয়েছিল, যাতে বাংলাদেশ থেকে আগততে বাধ্যতামূলক ভাবে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল কলকাতা পুরসভা। আর গতকাল মমা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল সেই একই সুর। পুরসভার দাবি ছিল, কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কথা বলুক কেন্দ্র। আর গতকাল মমতার বক্তব্যের পর সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। (PTI)

উল্লেখ্য, রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনার ঘনবসতিপূর্ণ এলাকায় মশা বাহিত রোগের দাপট বেড়েছে। এদিকে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পার করে গিয়েছে। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই আবহে পুরসভা ও রাজ্য সরকারের দাবি, বাংলাদেশ থেকে ভারতে আসা লোকেরা অনেকেই ডেঙ্গুর বাহক। (PTI)

এদিকে গতকালকের সর্বশেষ বুলেটিন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪১ জন। সেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪ জন। নতুন করে ২ হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১৫ জন রোগীর। (PTI)

এদিকে এরাজ্যে এখনও পর্যন্ত এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এই আবহে বুধবার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। সেই বৈঠকে সব হাসপাতালে ফিভার ক্লিনিক চালু করার নির্দেশ দেওয়া হয়। উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু আক্রন্তের সংখ্যা ৭০০ পার করেছে। এই আবহে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে স্বাস্থ্য ভবনের বিভিন্ন কর্তা ছাড়া জেলার স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সুত্র : হিন্দুস্তান টাইমস।

আপডেট : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩