চুয়াডাঙ্গা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হতে ২৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Padma Sangbad
৭১

নিজস্ব প্রতিবেদক।

যশোর হতে ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

৩১ জুলাই ২০২৩ তারিখ র‌্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার কোতোয়ালী থানার বড় হৈবতপুর গ্রামস্থ বারীনগর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৪:৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতোয়ালী থানার তৈয়বপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী- ১। রাসেল মন্ডল(৩০), পিতা- মৃত ইবাদত মন্ডল, ২। মোঃ সাকিব হোসেন আকাশ(২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, উভয় সাং-বিরামপুর, থানা- কোতোয়ালী, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ২৭৫ পিচ, ০২ টি মোবাইল এবং ০৪ টি সিমকার্ড সহ উদ্ধার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

আপডেট : ০৮:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩