চুয়াডাঙ্গা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ক্রেন দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত

Padma Sangbad
৯৪

অনলাইন ডেস্ক।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মাণাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনআরডিএফ) এ কথা জানিয়েছে।

এনআরডিএফ জানায়, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।

নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।

মহারাষ্ট্র রাজ্যে বেশকিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেন।

আরও পড়ুন: মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলা

সাম্প্রতিক সময়ে ভারতে বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
খবর: হিন্দুস্তান টাইমস।

আপডেট : ০৪:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩